সীতাকুণ্ডের জোড়বটতল থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা রোকসানা আক্তার শারমিন (১৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- নিহতের স্বামী আনোয়ার হোসেন কিবরিয়া, তার ভাই মোস্তফা ও তার স্ত্রী স্বপ্না বেগম।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জোড়বটতল এলাকায় স্বামীর ঘর থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা রোকসানার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আগুনে পুড়ে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাসির উল্লা রুবেল দৈনিক যুগান্তরকে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়েছি।
Facebook Comments Box
















