ঢাকায় চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্প বাস্তবায়নে বেইজিং আর্ক গ্যালাক্সি টেকনোলজি এবং ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার রাতে রাজধানীর ইডিবি ট্রেড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. ইউয়ে শুয়েশান (ডেভিড) এবং সভাপতিত্ব করেন হুসাইন মোহাম্মদ রাশেদ।

চুক্তির আওতায় বাংলাদেশে আধুনিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া এই উদ্যোগের ফলে চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।

চুক্তির বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয়, নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় কমপ্লায়েন্স কার্যক্রমে মাহমুদ হাসান ও আসিফ আল মামুন কমপ্লায়েন্স পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং দেশের তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box