আওলাদ হোসেন সিয়ামকে আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাবের সংবর্ধনা

নাদিম হোসেন খান, (ভোলা) চরফ্যাশন:

বাংলাদেশের জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় প্রতিভাবান ক্রীড়াবিদ আওলাদ হোসেন সিয়ামকে সংবর্ধনা দিয়েছে আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব (M V C )  চরফ্যাশন স্টেডিয়ামের তৃতীয় তলায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এমাদুল হোসেন।

অনুষ্ঠানে M V C সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকির এর সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক নজরুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং এমভিসির সিনিয়র সহ সভাপতি রিয়াজ উদ্দিন চপল মাতব্বর, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাদিম হোসেন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রিয়া পরিষদের আহবায়ক ইব্রাহিম হাওলাদার।

‎বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আওলাদ হোসেন সিয়াম শুধু চরফ্যাশন নয়, পুরো ভোলা জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। তারা আরও বলেন, সিয়ামের পাশাপাশি জিহাদ আল আমিন, অর্পিত চন্দ্র দাস জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে চরফ্যাশনের ক্রীড়াঙ্গনের সম্ভাবনাকে উজ্জ্বল করেছেন।

‎প্রফেসর আলাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “সিয়ামের পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল হলে তার খেলাধুলা ও পড়াশোনা চালিয়ে যেতে আমি সর্বাত্মক সহযোগিতা করব।‎

‎অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় আওলাদ হোসেন সিয়ামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব (এমভিসি)-এর পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Facebook Comments Box