আতশবাজি ফুটাতে গিয়ে ঝলসে গেছে শিশুর চোখ

খুলনায় আতশবাজির আগুনে ঝলসে গেল মোহাম্মদ তামিম (১০) নামে এক শিশুর দুই চোখ। শনিবার (০৯ জুলাই) রাত ৯ টার দিকে খুলনা মহানগরীর বানরগাতি বাজার এলাকায় আতশবাজি ফুটাতে গিয়ে চোখে বারুদের ফুলকি ঢুকে ওই শিশু গুরুতর আহত হয়।

তামিম বানরগাতি এলাকার আব্দুল হালিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে চাঁদ রাত উপলক্ষে সন্ধ্যার পরে তামিম ও তার বেশ কয়েকজন বন্ধু-বান্ধব মিলে আতশবাজি ফুটাতে গিয়ে অসাবধানতা বশত নিজের হাতেই বিস্ফোরিত হয়। এ সময় তার দুই চোখ আতশবাজির আগুনে মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ বলেন, আতশবাজির আগুনের বারুদ শিশু তমিমের দুই চোখই ঢুকেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে ফ্যাকো মেশিন দিয়ে চেক করার পর তা বোঝা যাবে।

Facebook Comments Box