আদানির চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারেননি

ভারতের আদানি কোম্পানির সঙ্গে বিদ্যুৎ নিয়ে যে যে চুক্তি হয়েছে সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। বিগত সরকারের সময়ে করা ওই চুক্তি খারাপ চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সবগুলো তো আর আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে হয় না। সেখানে কিছু গোপনীয় আছে কি না আমার জানা নেই। তবে মোটাদাগে যে চুক্তি হয়ে থাকে সেগুলো কিন্তু ওপেন। এখানে গোপন কিছু নেই। তবে অসামঞ্জস্য চুক্তির কথা যদি বলেন, আপনি দরকষাকষি যদি করেন, সেটা করবেন চুক্তির আগে, চুক্তির পরে নয়। আর চুক্তির পর পর্যালোচনা করতে যান তাহলে সেটা দুই পক্ষ মিলেই করতে হবে। একতরফাভাবে বাতিল করতে পারবেন না।

তিনি বলেন, রামপালের কথা আমি অতটা জানি না। তবে আদানির কথা আমি বলতে পারি যে পরিমাণ পয়সা তাদের দিতে হবে, সেখানে আমাদের স্বার্থকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এই চুক্তি পর্যালোচনা করতে হলে আদানির সঙ্গে বসেই করতে হবে

Facebook Comments Box