আধুনিক মহিষের খামার করে চমক দেখালেন চরফ্যাশনের সায়েম

চরফ্যাশন উপজেলা (ভোলা) প্রতিনিধি :

মহিষ পালন মানে চোখের সামনে ভেসে উঠে বিস্তীর্ণ চর খোলা মাঠ আর দিগন্ত জোড়া সবুজ ঘাস। তবে এখন চরে নয় আধুনিক খামার ব্যবস্থা বিদেশি বিভিন্ন জাতের মহিষ পালন করছেন উত্তর শিবা, চরফ্যাশন ভোলার উদ্যোক্তা মনজুর আলম সায়েম । একাধিক ব্যবসার পাশাপাশি ভিন্ন কিছু চিন্তার চিন্তা থেকেই এই উদ্যোক্তা গরু ও মহিষ পালনের উদ্যোগ, তাই পরিকল্পিতভাবে এগিয়ে বাস্তবে রূপ দিয়েছেন আপন এগ্রো দেশের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বিদেশী জাতের মহিষ আমদানি করে খামারে চলছে এর লালন পালন।

সায়েম বলেন, আমার খামারে আছে প্রায় বিদেশ জাতের ৮০ টি মহিষ এর পাশাপাশি রয়েছে আরও দেশি বিদেশি মিলে ৭০টি গরু, তিনি বলেন আরো আমার অন্যান্য ব্যবসার পাশাপাশি শখের বশত এই খামারটা আমি গড়ে তুলি, আমার পূর্বপুরুষ তো আগেও পালছে এখনো পালন করে আগে পালতো চড় অঞ্চলে । চড় অঞ্চলে মহিষ পালন ধারনা পরিবর্তন করে এই উদ্যেগ নতুন সম্ভবনা পথ শুরু হলো, এতে কম যায়গায় ঘরের মধ্যে অনেক মহিষ লালন পালন করা যায় এবং সব বয়সের মানুষ এর পরিচালনা করতে পারবে।

উদ্যোক্তা বলেন প্রানী সম্পদ মন্ত্রণালয় থেকে উদ্বোধন কর্মকর্তারা আমার এই আপন এগ্রো ফার্ম ভিজিট করে গেছেন, এবং তারা খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন আমার খামার পরিচালনা দেখে।

একটা মহিষ প্রতিদিন ২০ লিটার করে দুই বার দুধ ধোয়াতে পারি, খামারে নিয়মিত কাজ করছেন প্রায় ২২ জন শ্রমিক, স্থানীয় মানুষের জীবিকা নির্ভর করতেছে এই খামারে । প্রতিদিন ২৫০ লিটার দুধ যা স্থানীয় বাজারগুলো চাহিদা মিঠানো হয়, তিনি আরো বলেন মেসার্স আপন এগ্রো ফার্মে আমি আরো মহিষের সংখ্যা বাড়াতে পারলে স্থানীয় বাজারে দুধের চাহিদা ও মাংসের মিঠাতে সক্ষম হবে এবং আরো অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে।

Facebook Comments Box