আ.লীগের উন্নয়ন চোখে দেখেনা বিএনপি

নাদিম হোসেন খান, (ভোলা) চরফ্যাশন

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চোখে দেখেনা বিএনপি। তারা মিথ্যাচারে চ্যাম্পিয়ন,পদ্মাসেতুতে দূর্নীতি হয়েছে কই দূর্নীতিতো প্রমানই হয়নি।১৭সেপ্টেন্বর শনিবার দুপুর ১টায় ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন,পৃথিবীর কয়টি দেশ বিনা পয়সায় শিক্ষার্থীদের বই দিচ্ছে। একমাত্র শেখ হাসিনার দ্বারাই এই দৃস্টান্ত সম্ভব হয়েছে।

দেশের জনগন আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের উন্নয়ন ও অর্জনের ধারাবাহিকতা ধরে রাখবে।সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ছিলেন দক্ষিণ ভোলার আলোকিত একজন মানুষ। তার মৃত্যুর পরে তারই সুযোগ্য পুত্র আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ওই এলাকার এমপি হয়ে ভোলা জেলায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন,আমার বাবা ছিলেন আমার সকল কাজের অনুপ্রেরণা। মরহুম পিতার আদর্শ বুকে ধারণ করে চরফ্যাশন মনপুরায় ব্যাপক উন্নয়ন করে জনগণের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,পৌর মেয়র মোঃ মোরশেদ,উপজেলা আ.লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর আ.লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

Facebook Comments Box