ইউক্রেনে ফের আক্রমণ শুরু করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের অনেক জায়গায় ফের আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে ইউক্রেন গোলাবর্ষণ করেছে বলেও অভিযোগ করেছে রাশিয়া।

রুশ মন্ত্রণালয়ের মতে, রুশ বাহিনী খেরসন, মাইকোলাইভ, খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলে হামলা শুরু করেছে।

ইউক্রেনীয় বাহিনী খেরসনের প্রাভডাইনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়াতে বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, শনিবার পারমাণবিক কাছে ইউক্রেনের গোলাগুলির দুটি ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সম্প্রতি রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানোতে ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে রাশিয়ার এই হামলা শুরুর খবর সামনে এলো।

Facebook Comments Box