কন্ঠশিল্পীদের জন্য একটি কার্যকরী সংগঠন জরুরি

বিনদোন প্রতিবেদক

দেশে কন্ঠশিল্পীদের জন্য একটি কার্যকরী সংগঠন জরুরি হয়ে পড়ছে বলে জানিয়েছেন, জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক ফিরোজ প্লাবন। তিনি বলেন, এ সংগঠনের মাধ্যমে কণ্ঠশিল্পীদের বিপদে আপদে ও অসুস্থ হলে তার পাশে দাঁড়াবে।
সম্প্রতি রাজধানীর গুলশান নিজস্ব কন্ঠমেলা স্টুডিওতে এক সাক্ষাৎকারে ফিরোজ প্লাবন একথা বলেন।

বাংলাদেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষদের কোনো না কোনো সংগঠন আছে উল্লেখ করে তিনি আরো বলেন, কণ্ঠশিল্পীদের এমন একটি সংগঠন হওয়া প্রয়োজন যার মাধ্যেমে তাদের কল্যাণে সুবিধা অসুবিধায় এবং বিপদে আপদে ও অসুস্থতায় পাশে দাঁড়ানো হবে।

কিন্তু শিল্পীদের এখনও পর্যন্ত কোনো ধরনের কার্যকরী সংগঠন আমার চোখে পড়েনি। তাই আমার স্বপ্ন সকল কণ্ঠশিল্পীদের নিয়ে দল মতের উর্ধে গিয়ে একই ছাতার নিচে একত্রিত হওয়ার। যেখানে একই ছায়াতলে সারাদেশের জনপ্রিয় ও উদীয়মান সকল শিল্পীরা থাকবে। তিনি আরো বলেন,শিল্পীদের জীবনের শেষ সময়ে নিজের চিকিৎসার জন্য হাত পাততে হয়,অসহায়ের মত বলতে হয় আমাকে বাঁচতে দিন সাহায্যে এগিয়ে আসুন,এই বিষয়টি আমাকে সবসময় ব্যাথিত করে। তাই আমি সকল শিল্পীদের নিয়ে শিঘ্রই একটি সংগঠন করার প্রস্তাবনা কিছুদিন পূর্বে আমার ফেসবুকে পোস্টের মাধ্যমে সকলকে জানিয়েছি। বাংলাদেশ কন্ঠশিল্পী পরিষদ নামকরণে আমার সেই প্রস্তাবনায় অনেক সিনিয়র শিল্পী ও উদীয়মান কণ্ঠশিল্পী সহ অনেকেই কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকার ইচ্ছা পোষণ করেছে।

তাই শিঘ্রই আমি সবার সাথে সমন্বয়ের উদ্দেশ্য একটি মিটিং এ বসার পরিকল্পনা করছি। উল্লেখ্য, কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন অডিও পাড়ার একটি জনপ্রিয় নাম, নিজের লেখা,সুর,কন্ঠে ও সঙ্গীত পরিচালনায় এপর্যন্ত প্রায় হাজারের অধিক গান বাজারে প্রকাশিত হয়েছে। তারমধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে বেশ জনপ্রিয়তা। এছাড়া, বর্তমানে চলচ্চিত্রের গানের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন এই গুনী মানুষটি। বিশেষ করে দেশের গান,দেশের উন্নয়নের গান ও নির্বাচনী গানের জনপ্রিয়তায় দেশ বিদেশে তার রয়েছে লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা।

Facebook Comments Box