বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না

যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশটি আয়োজিত হয়।

শেখ হাসিনা অনুষ্ঠানে তার বক্তব্য দেন বিকেল পৌনে পাঁচটায়। আওয়ামী লীগ প্রধান বলেন, সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না। তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনও যথেষ্ট শক্তিশালী। যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে তাদের মুখে ছাই পড়েছে। সেটা হয়নি, ইনশাআল্লাহ হবেও না।

Facebook Comments Box