করোনায় মৃত্যু ৬৩ লাখ ছাড়াল

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ১০৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ লাখ ৩৩১ জনে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জনের।

সোমবার (২৩ মে) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৭৩০ জনের এবং মারা গেছেন ৬৭ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৪৫০ জনের। আর মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জন।

বিশ্বে করোনায় মোট মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫০ লাখ ৪ হাজার ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯২৪ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Facebook Comments Box