প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ১৯৭৫ এর পর ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত। ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। সেটা করলেই সেই আইনে জেল হবে। আপনি যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।
শুক্রবার (১ নভেম্বর) রাতে একটি হোটেলে ‘LIVE: Let’s Talk-তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
Facebook Comments Box
















