আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে জেলে রেখেছে, তত্ত্বাবধায়ক বাদ দিয়েছে- বিএনপির দুটি অভিযোগই মিথ্যা।
তিনি বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক ব্যবস্থাও আদালত বাতিল করেছেন, আওয়ামী লীগ নয়।
সেতুমন্ত্রী বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি কতটা জনপ্রিয় প্রমাণ করতে হলে নির্বাচনে আসতে হবে।
বিএনপির নেতৃত্বের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নিজে ব্যর্থ। সবার আগে বিএনপি নেতৃত্বের টপ টু বটম পদত্যাগ করা দরকার। দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি। বিএনপির ভেতরে গনতন্ত্রের চর্চা নেই, দেশের গণতন্ত্র আনবে কীভাবে।
Facebook Comments Box
















