গৃহবধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের রাজাপুর গ্রামে জামিলা খাতুন ওরয়ে ওজেলা (৪০) নামের এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আব্দুল করিম নামের এক প্রতিবেশী। শনিবার সকাল ৬ টার দিকে ওই গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওজেলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী শরিফুল ইসলাম ও ছেলে সাইদুল ইসলাম মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর বহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী ওজেলাকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বাড়ির গোসলখানার ভিতর থেকে ওজেলা খাতুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত আব্দুল করিমকে তার ন্বজনরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আব্দুল করিম জানিয়েছে নিহত জামিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির হোসেন ওজলাকে হত্যা করে। পরে তাকেও হত্যার চেষ্টা করে।

নিহতের স্বামী শরিফুল ইসলাম আটক হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দিত। রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যা করেছে। পরে করিম আত্বহত্যা করতে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। তবে পুলিশ বলছে, পরকীয়ার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শরিফুল ইসলাম, তার ছেলে সাইদুল ইসলাম মান্নান ও জাকিরকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box