চরফ্যাশনে ছাত্রছাত্রীদের টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করছে টিম চিলেকোঠা

নাদিম হোসেন খান (ভোলা) চরফ্যাশন :

চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন “টিম চিলেকোঠার” নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের করোনা টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করছে সংগঠনটি। উপজেলার চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করছে এ সংগঠনটি।

এছাড়া, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সচেতনতা বৃদ্ধি জন্য প্রতিটি ওয়ার্ডে এবং বেডে বেডে রোগীদের বোঝানো হয় করোনা প্রথম আবির্ভাব পর থেকে এই সংগঠনের আত্মপ্রকাশ।

সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি,মাস্ক বিতরণ, ঘুর্নিঝড়, সাইক্লোন,দুর্যোগ মোকাবেলায় মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া, করোনা টিকা কর্মসূচিতে সহযোগিতা করা, হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, রক্তদানের কার্যক্রম সহ অনেক স্বেচ্ছাসেবী মুলক কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন কারী সংগঠন “টিম চিলেকোঠা”। চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাসেদুল ইসলাম ভুইয়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজারীগন্জ ইউনিয়ন টিম চিলেকোঠার সভাপতি নাহিদ মুন্সি এবং সাধারন সম্পাদক এস এম রোমনের প্রশংসা করেন।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box