চরফ্যাশনে নির্মাণধীন কালভার্টে এ্যান্বুলেন্স পড়ে আহত-১

বিশেষ প্রতিনিধি (ভোলা) চরফ্যাশন

চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এ্যান্বুলেন্স খাদে পড়ে ড্রাইভার আঃ সহিদ(২৪)আহত। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ভোলা থেকে চরফ্যাশন আসার পথে আলিয়া মাদরাসা সংলগ্ন সড়কের উপর নির্মাণাধীন কার্লভাটের রডের উপর তিনফুট পানির নীচে এ্যান্বুলেন্স পড়ে যায়।

গভীর রাতে আশপাশে কোন লোকজন না থাকায় ড্রাইভার আঃ শহিদ আহত হয়ে নিজের প্রচেষ্ঠায় দূর্ঘটনাস্হল থেকে বের হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নেয়।তার মাথা ও হাতপা জখম হয়।

মাইক্রো ড্রাইভার সাইফুল ইসলাম জানান,শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে চরফ্যাশন থেকে এ্যান্বুলেন্সে রোগীবহন করে ভোলা পৌঁছে দিয়ে চরফ্যাশনে ফেরার পথে রাত আনুমানিক ৩টার দিকে চরফ্যাশন আলিয়া মাদরাসা সংলগ্ন বাইপাস সড়ক অতিক্রম না করে সোজা নির্মাণাধীন কালভার্টের খাদে পড়ে যায়।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বশাক বলেন,দূর্ঘটনা এ্যান্বুলেন্সটি ছিল প্রাইভেট কোম্পানীর।আহত ড্রাইভার রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box