চরফ্যাশনে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের পড়া ঢল

নাদিম হোসেন খান (ভোলা) চরফ্যাশন

ঈদে ভোলার চরফ্যাশনে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভীড়।অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের নগরী দক্ষিণ- পূর্ব এশিয়ার সুউচ্চ দৃষ্টিনন্দন জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, দৃষ্টি নন্দন খামার বাড়ি, মেঘনা নদীর পাড়ে মনোরম পরিবেশে সৃজিত প্রশান্তি পার্ক,ম্যানোগ্রোভ বনাঞ্চলে মিনি সুন্দরবন খ্যাত চর কুকরী মুকরীতে এবং লাল কাকড়ার দ্বীপ ঢালচরের তারুয়ায় মানুষের পদচাণায় মুখরিত।

এ সব পর্যটন কেন্দ্রে ঈদের দিন থেকে আজ ইদের তৃতীয়দিনেও ছুটছে বিনোদন প্রেমী মানুষেরা। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গ্রামে আসা মানুষেরা এসব দর্শনীয় স্থানে ঘুরছে।ফলে পর্যটকদের ঢল বিনোদন কেন্দ্রগুলোতে। এছাড়াও জেলার বিভিন্ন দূর্গম উপজেলা থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসুরা। পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে চরফ্যাশনে স্দহাপিত ক্ষিণ -পূর্ব এশিয়ার দৃষ্টি নন্দন সু- উচ্চ “জ্যাকব টাওয়ার”

উপকূল জনপদে মৃত্তিকায় ১৮ তলা বিশিষ্ট নির্মাণশৈলীতে দৃষ্টি নন্দন ওয়াচ টাওয়ার দেখতে দীর্ঘ লাইন পর্যটকদের। বাংলাদেশের সবচেয়ে উঁচু এই টাওয়ার যে কেউ একবার পরিদর্শন করলে দ্বিতীয়বার দেখতে মন চাইবে।

উঁচু টাওয়ারের পাশেই সৌন্দর্যময় ফ্যাশন স্কয়ার।এরপাশেই রয়েছে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক।যার মধ্যে রয়েছে ইলেভেন- ডি ফানমুভি। বাংলাদেশে এই মুভ প্লেয়ার ১১তম। ঈদ উপলক্ষে এসব স্থাপনা বর্ণিল লাইটিং এ সাজানো হয়েছে। রাতে অপরূপ সাজে সৌন্দর্য় এসব স্হাপনা।

শারেক খালীতে এমপি জ্যাকবের জেনিল খামার বাড়ি।সাজিয়েছেন মনোরম পরিবেশে।প্রায় ৫০একর জমিতে দৃষ্টি কাড়া প্রাকৃতিক পরিবেশে সজ্জিত হরেক রকম গাছপালি বেস্টিত।আরও রয়েছে আর্টিফিসিয়ালি পশুপাখি।খামার বাড়িতে রয়েছে হেলিপোর্ট,কনফারেন্স হল রুম,পর্যটকদের থাকার জন্য রিসোর্ট। বিনোদনকেন্দ্র গুলোতে ঈদের তৃতীয়দিনেও মানুষের ঢল।

Facebook Comments Box