এমপি জ্যাকবের নেতৃত্বে পদ্মা পাড়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি

নাদমি হোসনে খান (ভোলা) চরফ্যাশন

ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৬ টায় চারটি লঞ্চে প্রায় ৮ হাজার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রওনা দিয়ে শনিবার সকালে এসে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছে।

এ বিষয়ে এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে হাজার হাজার মানুষ পদ্মা পাড়ে এসেছে। তিনি আরও জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চারটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লঞ্চগুলো বেতুয়া ঘাট, ঘোষের হাট ও মনপুরা থেকে ছেড়ে পদ্মার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

চরফ্যাশন পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এবং প্রভাষক ইউসুফ হোসাইন ইমন বলেন, সকল নেতাকর্মী নিরাপদে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে সকলকে নিয়ে একই লঞ্চে আবার চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রোববার পৌঁছানোর কথা রয়েছে।

Facebook Comments Box