বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে ছিন শংকা। তবে শেষ পর্যন্ত প্রভিডেন্সের আকাশে হেসেছে সূর্য। তবে বৃষ্টির বাগড়ায় খেলার দৈর্ঘ্য কমে নেমে এসেছে ৪১ ওভারে। সেখানে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ওভার কমে আসায় খেলার আইনেও এসেছে পরিবর্তন। এখন ১ জন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন। সর্বোচ্চ ৯ ওভার করার সুযোগ পাবেন ৪ জন বোলার।
কাটা গেছে পাওয়ার প্লে-১ এর ২ ওভার। অর্থাৎ মাত্র দুইজন ফিল্ডার বাইরে থাকার সুবিধা কেবল প্রথম ৮ ওভার নিতে পারবে ব্যাটিং দল। এদিকে অবশেষে কপাল খুলেছে নাসুম আহমেদের, পেয়েছেন বহুল আকাঙ্ক্ষিত ওডিআই ক্যাপ।
প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
















