হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত ১২ লক্ষ ৪০ হাজার টাকা করপোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর রেভিনিউ সুপারভাইজার উপল দে-কে চাকুরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করা হলে সোমবার রাতেই পুলিশ তাকে কর্তৃক গ্রেফতার করে। মঙ্গলবার আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। ইতিমধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে মঙ্গলবারউপল দে-কে চাকুরিচ্যুত করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার এই জালিয়াতি ধরা পড়ে এবং ওইদিন রাত সাড়ে ৯টায় ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর উপ-কর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন এবং রাত ১০টায় উপল দে-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হতে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার পুলিশ আসামী উপল দে-কে আদালতে উপস্থাপন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
















