ঢাকাবাসীকে জলাবব্ধতা থেকে রক্ষায় সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ঢাকা শহরে অতিবৃষ্টি হলেও যাতে ১৫ মিনিটের মধ্যেই জলবদ্ধতা নিরসন করতে পারি। এজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি।
বুধবার নগরীর যাত্রাবাড়ীস্থ ধলপুর আউটফল এলাকায় কেন্দ্রীয় যানবাহন বিরামাগার (মটর গ্যারেজ) এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মেয়র এ তথ্য জানান।
ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও নর্দমাগুলো পাওয়ার পর হতে এগুলো পরিষ্কার শুরু হয়েছে জানিয়ে মেয়র আরো বলেন, এরই মাঝে বৃষ্টি হয়েছে কয়েক পসলা। তাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোথাও কোনও জলমগ্নতা হয়নি। এজন্য আমাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রম সেগুলো আমরা করে চলেছি। যাতে করে আগামী বর্ষা মৌসুমে আমরা পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারি।
কেন্দ্রীয় মোটর গ্যারেজ বিরামাগার সম্পর্কে অবগত করে শেখ তাপস বলেন, এই জায়গাটায় ১৫ একর জমি দীর্ঘদিন ধরে বহিরাগতরা দখল করে রেখেছিল। আমরা সেটা পূর্ণভাবে দখলমুক্ত করেছি। এর মধ্যে পাঁচ একর জমিতে আমাদের যারা কর্মচারী তাদেরকে এবং তেলেগু সম্প্রদায়ের ১২৬টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। বাকি ১০ একর সাত শতাংশ জমিতে আমাদের সকল যান-যন্ত্রপাতি, গাড়ি রাখার জন্য একটি আধুনিক বিরামাগার স্থাপনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি।
এটা একটি প্রকল্পের মাধ্যমে করা হবে। এখানে সর্বমোট ৩৩৩ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসেনর সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ কাউন্সিলদের মধ্যে ৪৮ নম্বর ওয়ার্ডের মো আবুল কালাম অনু, ৪৯ নম্বর ওয়ার্ডের বাদল সরদার ও সংরক্ষিত আসনের লাভলী চৌধুরী, করপোরেশনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনিছুর রহমান, অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
















