ঢাকায় বিএনপিবাজার বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপিবাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট।

রোববার (১৫ এপ্রিল) রাতে ৯টা ৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

তিনি বলেন, শেরেবাংলা নগরে বিএনপিবাজার বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে। রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার খবর আসে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাশাপাশি আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Facebook Comments Box