ঝিনাইদহের মহেশপুর শহরের কলেজ বাসষ্ট্যান্ডে ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইন ছিলে খোকন মজুমদার (৪৫) নামে এক কাঠ মিস্ত্রি নিহিত ও তানজিল হোসেন নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মজুমদার মহেশপুরের ফতেপুর মিস্ত্রিপাড়ার দুলাল মজুমদারের ছেলে। অন্যদিকে আহত তানজিল হোসেন একই উপজেলার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে নিহত খোকন ও শিশু আমিনুর রহমান মহেশপুর শহরে কলেজ বাসষ্ট্যান্ডের একটি গ্যারেজে কাজ করছিলেন। এ সময় ১১ হাজার কেভি লাইনে আগুন ধরে যায়। বিষয়টি মহেশপুর ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীকে জানালে তারা লাইন বন্ধ করতে দেরি করে। এ সময় হাই ভোল্টেজেরে তার ছিড়ে তাদের উপর পড়ে। এতে খোকন মজুমদার ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে তার পড়ে আমনুরের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে মহেশপুর ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর আবাসিক প্রকৌশলী জাহাঙ্গীর হাসান ঘটনা নিশ্চিত করে জানান, গারিগরী ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।
















