দাদিকে কুপিয়ে হত্যা

ছাত‌কে শিল্পনগরী উপ‌জেলার দা‌দিকে ডে‌কে নি‌য়ে দাঁড়া‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত্যা করেছে নাতি। এ ঘটনায় উপ‌জেলাজু‌ড়েই ব্যাপক তোলপাড় সৃষ্টি হ‌য়ে‌ছে। ওই নারী উপ‌জেলার নোয়ারাই ইউনিয়নের বা‌রোকাপন গ্রা‌মের মৃত চান্দা আলীর স্ত্রী তাছ‌লিমা বেগম (৭০)। মঙ্গলবার বিকা‌লে উপজেলার নোয়ারাই ইউ‌পির বা‌রোকাপন গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

জানা যায়, উপ‌জেলার বা‌রোকাপন গ্রা‌মে পা‌রিবা‌রিক বি‌রো‌ধ নি‌য়ে দুজ‌নের ম‌ধ্যে বি‌রোধ চল‌ছে। মঙ্গলবার বিকা‌লে আপন দা‌দি তাছ‌লিমা বেগমকে (৭০) ডে‌কে নি‌য়ে মধ্যযু‌গীয় কায়দায় একই গ্রা‌মের বোরহান উ‌দ্দিনের ছে‌লে হৃদয় আহমদ (২৫) আপন দা‌দি‌কে দাঁড়া‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে আহত ক‌রে।

আহত অবস্থায় ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে তা‌কে সি‌লেট ওসমা‌নী মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার পর সন্দ্যায় কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত ও‌সি মিজানুর রহমান এ ঘটনার সততা নি‌শ্চিত ক‌রেছেন।

ভিন্নবার্তা/এমএসআই

Facebook Comments Box