নারীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি কসাইপাড়া গ্রামে বিবিজান (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের আনা মিয়ার স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করেছে র‌্যাব।ঝিনাইদহ সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিকেলে ছাগলের জন্য বাড়ি থেকে একটু দূরে মেহগনি বাগানে পাতা কাটতে যান বিবিজান। তখন এক ব্যক্তি তাকে বাঁশের খুঁটি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box