কক্সবাজারের পেকুয়ায় নিজ ঘর থেকে আরজু বেগম (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের তিনঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আরজু বেগম (১৭) একই এলাকার ফয়েজ আহমদের মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাহেরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ফয়েজ আহমদ ও তার স্ত্রী জ্যোৎস্না আক্তারের মধ্যে ঝগড়া হয়। বিকালে আরজুর বাবা বারবাকিয়া বাজারে চলে যান এবং মা পাশের একটি বাড়িতে যান। এ সময় আরজু বাড়িতে একা ছিল। পরে বাড়িতে এসে তারা দেখেন ঘরের আঁড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে— মা-বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
Facebook Comments Box














