ফরিদপুরের নগরকান্দায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লাখ টাকার পাট পুড়ে গেছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নগরকান্দা থেকে তালমার উদ্দেশ্যে যাচ্ছিল পাটবোঝাই ট্রাকটি।
নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
Facebook Comments Box















