প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ৯ বছর পর আসামি গ্রেফতার

আড়াইহাজার উপজেলার অন্তর্গত পূর্বকান্দি গ্রামে ২০১৪ সালে প্রকাশ্য দিবালোকে গুলিতে নিহত রব মিয়া (৪৫) হত্যার আসামি শাহজালাল(২৯) কে ৯ বছর পর গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার বেলা ৫ টায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার ফেরিঘাট এলাকা থেকে আড়াইহাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। শাহজালাল ১নং ওয়ার্ড কদমির চর গ্রামের শহিদ মিয়ার ছেলে।

তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আম্বর আলী প্রধানের ভাতিজা ,যুবলীগ নেতা রব মিয়া (৪২) হত্যা মামলার, মামলা নং ৫/১২/২০১৪ এর ওয়ারেন্টভুক্ত আসামি ও কুখ্যাত সন্ত্রাসী ।

স্থানীয় সুত্রে জানা যায়, আসামি শাহজালাল ও তার বড় ভাই সাত্তার সরকার অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করছে তার গ্রামকে। তার অবৈধ চাদা আদায় ,নদীতে ডাকাতি ,লুটপাট ও একাধিক হত্যা মামলার আসামি হওয়ার কারনে ২০২১ সালে সাত্তার সরকারকে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক থেকে আনুষ্ঠানিক বহিষ্কার করা হয়। আসামি শাহজালাল তার ভাইয়ের অপরাধ কর্মকান্ডের সহযোগী বলে স্থানীয়রা জানান।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমাদের এলাকায় তাদের ভয়ে কেউ কথা বলে না। আমার মেয়ের বিয়ের সময় তারা চাদা দাবি করে, নিরুপায় হয়ে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে আমাকে।চাঁদা দিতে অস্বীকার করায় অস্ত্র নিয়ে আসে আমার ঘরে।

নিহত রব মিয়ার চাচা আম্বর আলী জানান, আমার ভাতিজাকে ৯ বছর আগে সবার সামনে গুলি করে হত্যা করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা করার কারনে মামলা উঠিয়ে নিতে হত্যার হুমকি দেয়। আমি আমার ভাতিজা হত্যার বিচার চাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া যায় নি।

Facebook Comments Box