প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গমাতা মহিলা সমবায় সমিতির তৈরি হস্তশিল্প প্রদান করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি ।বৃহস্পতিবার তেজগাঁও এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মণিরামপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সমবায় সমিতির সদস্যদের নিজ হাতে তৈরি শাড়ি, উত্তরীয় এবং বঙ্গবন্ধুর সমবায় ভাবনার একটি দুর্লভ গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও সমবায় : একটি ঐতিহ্য অনুসন্ধান’ বইটি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রদান করেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মো. মশিউর রহমান এনডিসি মহোদয় উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার স্তপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী সমবায় দর্শন এখনো প্রাসঙ্গিক। তার সেই দর্শনে ছিল কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, সম্পদের সুষম বণ্টন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে বদলে দেওয়ার লক্ষ্য।সমবায় নিয়ে বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা তুলে ধরতে সমবায় অধিদপ্তরের সম্পাদিত বঙ্গবন্ধু ও সমবায়: একটি ঐতিহ্য অনুসন্ধান’ গবেষণা গ্রন্থে এসব বিষয় উঠে এসেছে। মুজিববর্ষে শ্রদ্ধাঞ্জলি হিসেবে স্মারকগ্রন্থটি প্রকাশ করেছে সমবায় অধিদপ্তর। বইটির অনুসন্ধানে উঠে এসেছে, সমবায় আন্দোলনের অনেক দুর্লভ ঐতিহাসিক দলিলাদি ও তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়মনস্ক চিন্তক ও প্রয়োগকারী ছিলেন বলেও গুরুত্বপূর্ণ তথ্য এতে সংযোজন করা হয়েছে।
















