বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চলে এসেছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পেতে আমাদের সিরিয়াল লাগে। অথচ আজকে বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চলে এসেছে চিকিৎসা দিতে। মঙ্গলবার রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন উল্লেখ করে মেয়র আরো বলেন, জাতির পিতার ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান ও ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করতে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এসময় ডিএনসিসি মেয়র বস্তিবাসীর জন্য ২০ হাজার সাবান ও ২০ হাজার মাস্ক সরবারাহের ঘোষণা দেন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ডিএনসিসি থেকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

স্বাচিপ এর নেতৃবৃন্দ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। স্বল্প আয়ের মানুষকে চিকিৎসা সেবা দিতেই এই পদক্ষেপ। স্বাচিপ এর মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাচিপ এর সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, ডিএনসিসির ১১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি প্রমুখ।

Facebook Comments Box