বিয়ের কথা বলে দেশে এনে প্রবাসী নারীকে ধর্ষণ

প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনে আল আমিন নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে এক নারীর। তাকে বিয়ের কথা বলে দেশে এনে ধর্ষণ করে আল আমিন।

এ ঘটনায় আল আমিন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে ওই প্রবাসী নারী মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জ সদর উপজেলায় এ ঘটনার পর বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

আসামি আল আমিন মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকার চরপাথালিয়াপাড়ার মো. দুলাল মিয়ার ছেলে। তিনি সাটুরিয়ার তারাশিমা নামের একটি পোশাক কারখানায় কাজ করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, প্রবাসে থাকা অবস্থায় নির্যাতিতা ওই নারীর সঙ্গে আল আমিনের মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। বিয়ের কথা বলে বাড়িতে আসতে বলে আল আমিন। বিয়ের জন্য প্রায় ৫-৬ মাস আগে প্রবাস থেকে বাড়িতে আসেন ওই নারী। এরপর বেড়ানো এবং বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আল আমিন।

এ ঘটনার পর বিয়ের চাপ দিলে গত মঙ্গলবার রাতে বিয়ের কথা বলে বাড়িতে চলে আসতে বলে এবং সঙ্গে টাকা, স্বর্ণালংকার নিয়ে আসতে বলে। ওই নারী আল আমিনের বাড়িতে চলে আসেন। এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তবে বিয়ে করতে অস্বীকৃতি জানান আল আমিন।

পরে নির্যাতিতা ওই নারী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে সদর নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box