দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে এখন ফল ঘোষণা করা হচ্ছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারা
নাটোর-৩
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে প্রায় ৯৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন।
লালমনিরহাট-৩
লালমনিরহাট-৩ আসন থেকে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ২৪০ ভোট।
খুলনা-৬
দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান। তিনি এক লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নাটোর-২
নাটোর-২ আসনে (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ১ লাখ ১৭ হাজার ৮৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। ওই আসনে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
নওগাঁ-১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ব্যবধানে বিজয়ী হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনের ১৬৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট।
পটুয়াখালী-১
পটুয়াখালী-১ আসনে মহাজোটের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৫৪৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ-৫
নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
নারায়ণগঞ্জ-৪
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
আসন ৫৩, রাজশাহী-২
মো. শফিকুর রহমান- স্বতন্ত্র- কাঁচি
আসন ৯১, মাগুরা-১
সাকিব আল হাসান- আওয়ামী লীগ- নৌকা
আসন ১২১, বরিশাল-৩
গোলাম কিবরিয়া টিপু- জাতীয় পার্টি-লাঙ্গল
আসন ৬০, নাটোর-৩
জুনাইদ আহ্মেদ পলক- আওয়ামী লীগ- নৌকা
আসন ২২৬, সুনামগঞ্জ-৩
এম এ মান্নান – বাংলাদেশ আওয়ামী লীগ – নৌকা
আসন ২১৮, মাদারীপুর-১
নূর-ই-আলম চৌধুরী – বাংলাদেশ আওয়ামী লীগ – নৌকা
মেহেরপুর-১
দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ৯৩ হাজার ৭৪৬ ভোট।















