ভোলার জেলা এসএসসি “৯৯”ব্যাচের মিলনমেলা আগামী ২৭ জানুয়ারী

চরফ্যাশন-ভোলা সংবাদদাতা:

ভোলা জেলার চরফ্যাশন,মনপুরা,লালমোহন,বোরহানউদ্দিন সহ সকল জেলা সকল উপজেলা এসএসসি ‘৯৯’ ব্যাচের আয়োজনে মিলনমেলা আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে ।

গত (৬ জানুয়ারী) সন্ধার পর ঢাকাস্ত ভোলা জেলা বন্ধু মহল সরকারী তিতুমীর কলেজের মাঠে চরফ্যাশন-মনপুরা এসএসসি ‘৯৯’ব্যাচের মিলনমেলার আয়োজন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও নাদিম খানের আহবানে প্রত্যেক বন্ধুরা মতামত পেশ করার পাশাপাশি এসএসসি ‘৯৯’ব্যাচের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী ২৭ জানুয়ারী ২০২৩ ইংরেজী ভোলা জেলা এসএসসি ‘৯৯’ ব্যাচ নিবন্ধিত বন্ধুদের নিয়ে মিলনমেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় আগামী ১৫ জানুয়ারীর মধ্যে এসএসসি ‘৯৯’ব্যাচের সকল সদস্যদের নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ করা গেল। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে- মো. মোস্তাফিজ, নাদিম হোসেন খান, মনসুর আলম শামিম, মোঃ নাজমুল,আল মামুন, মোঃ ইব্রাহিম, বেল্লাল হোসেন,ইন্জি.কামরুল,আবুল ফাতাহ সোহেল,মো: ইকবাল,আবি আব্দুল্লাহ, আব্বাস মুন্সি।

Facebook Comments Box