যত বড় প্লট থাকবে ততবড় ভবন হবে

পর্যাপ্ত জায়গা থাকলে ১০০ তলা পর্যন্ত উচু ভবন করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার (অব:)। তিনি বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করা হচ্ছে। ফারের মান বাড়ানো হয়েছে। ফলে যত বড় প্লট থাকবে ততবড় ভবন হবে। বৃহস্পতিবার রাজউক সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা, সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ আব্দুল আহাদ, সদস্য (উন্নয় নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশিদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, প্রধান স্থপতি মোস্তাক আহমেদ, ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ, সহ সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ড্যাপ রিভিউ কমিটি করা হয়েছে উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, আশা করি এক মাসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে। বিধিমালা সংশোধন করা হচ্ছে। এই বিধিমালায় জলাশয়ে ভবন করার সুযোগ নেই। ভবনের অনুমতি নিতে হলে কমপক্ষে ২০ ফুট রাস্তা থাকতে হবে। এর নিচে হলে ভবনের অনুমোদন দেওয়া হবে না। আর যেগুলো ভবন নির্মাণে আংশিক নিয়মের ব্যর্তয় ঘটিয়েছে সেগুলো বিধানের মাধ্যমে আর্থিক জরিমানার মাধ্যমে সংযুক্ত করা হবে।

তিনি আরও বরেন, ঢাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। রাজউক এলাকায় ৯৬ শতাংশ ভবন নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ হয়েছে। এরমধ্যে অধিকাংশ ভবনই পুরনো। এছাড়া আরও কিছু ভবন নিয়ম বহির্ভূতভাবে হয়েছে। তবে যেগুলো বেশি আইন ভঙ্গ করেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিদ্দিকুর রহমান সরকার বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজউকের অবস্থান জিরো টলারেন্স। ইতিমধ্যে একজন পরিচালকসহ কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

Facebook Comments Box