রাজধানীতে বাস-ট্রেন সংঘর্ষ, সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ২ মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পরই সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেল যোগাযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।

তিনি বলেন, রেলওয়ের কোন অসুবিধা নাই। লাইন থেকে বাস সরানো হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এ বিষয়ে রামপুরা থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box