রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় মাদকসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারদের কেউ মাদক ব্যবসায়ী আবার কেউবা মাদকসেবী।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫০৪ পিস ইয়াবা, ২২ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ২৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২১টি মামলা রুজু হয়েছে।
Facebook Comments Box
















