রাতে ঢাকায় প্রাইভেটকারে আগুন

রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ১০টায় এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়েছিল।

এর আগে রাত ১০ টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তরা পিকআপ ভ্যানের পেছনে থাকা একটি সোফায় আগুন দেয়। পরে পিকআপ ভ্যান চালক সোফাটি ফেলে পিকআপ নিয়ে চলে যায়।

Facebook Comments Box