রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনাস্থলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট। রোববার বেলা সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এ ঘটনায় আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Facebook Comments Box














