সেফটিক ট্যাংকে নেমে ২ যুবকের মৃত্যু

খুলনা নগরীর খালিশপুরে ‘আপতত’ নামের একটি ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাজিম সরদার (৩৫) ও সাদ্দাম হোসেন ৩০)। তারা রায়ের মহলের এলাকার বাসিন্দা। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, খালিশপুরের লাল হাসপাতালের ‘আপতত’ বাড়ির সেফটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ করার সময় নাজিম ও সাদ্দাম জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়।

খালিশপুর থানার ওসি মনির উল গিয়াস জানান, সেফটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ করার সময় তারা দুজন দুপুরের দিকে নামেন। এরপর গ্যাসের কারণে সম্ভবত তারা অজ্ঞান হয়ে যায়। অনেক সময় ধরে তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সেফটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করেন।

Facebook Comments Box