জনপ্রিয় টিভি অভিনেত্রী স্নিগ্ধা মোমিন, তবে ভক্তদের কাছে পালকি হিসেবে পরিচিত। বাংলাদেশের এক সময়ে জনপ্রিয় ধারাবাহিক “পালকি” নাটকের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন,সে থেকে ভক্তরা পালকি হিসেবে চিনে । অবশ্য আর ধারাবাহিক নাটকে অভিনয় করেননি, তবে বহু সিঙ্গেল নাটকে জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করে যাচ্ছেন ।
বর্তমানে তার মালিকানাধীন এস এম মাল্টিমিডিয়ার প্রোযোজনায় ধারাবাহিক নাটক “সেন্টিমেন্টাল ফ্যামিলি” শফিকুর রহমান শান্তুনু রচনায়, মুসাফির রনির পরিচালনায় এটি এন বাংলায় প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১:২০ মিনিটে প্রচার হয় । অভিনয় শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম,শামীমা নাজনীন, ডাঃ এজাজ,ফারুক আহম্মেদ, ইমতু রাতীশ, হোসেন নীরব,কাজী শীলা,আয়শা নাফিসা সহ আরো অনেকে ।
স্নিগ্ধা জানান, এই নাটকে অভিনয় না করলেও পারিবাহিক গল্পটি ভক্তদের বিনোদনের কোন কমতি না হয় এজন্য নিরলস কাজ করে যাচ্ছেন অভিনয় করলে হয়তো সম্ভব হতোনা, নাটক সেন্টিমেন্টাল ফ্যামিলি প্রোডাকশন করে আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে যা এতটা বছর ক্যামেরা সামনে কাজ করে জানা ছিলনা । একটা ব্যতিক্রম গল্প দর্শকদের উপহার দিচ্ছি যেখানে আমাদের সমাজে এমন কিছু ঘটনা মুখোমুখি হতে হয় অনেক পরিবারকে।
ভবিষৎতে তার এস এম মাল্টিমিডিয়ার প্রোযোজনায় দর্শকদের চাহিদা ধরন অনুযায়ী নাটক দেখতে পাওয়া যাবে ।
সবারবাংলা/এসআই
















