স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান হতে দেব না

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমি যত দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকব, তত দিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে ইরান-নিয়ন্ত্রিত কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান হতে দেব না।

শনিবার (২২ আগস্ট) ইউনাইটেড আবর লিস্টের নেতা মানসুর আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন নেতানিয়াহু। আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতিমধ্যেই একটি রাষ্ট্র হিসেবে বিদ্যমান এবং বিশ্বের অধিকাংশ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে।

এদিন আবর শহর তাইবেতে নিজের দলের সাধারণ সম্মেলনে দেওয়া ভাষণে আব্বাস বলেন, তার দল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। একইসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম হিসেবে স্বীকৃতি দিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

মানসুর আব্বাসের ওই মন্তব্যের পর প্রকাশ্যে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করেন নেতানিয়াহু। তিনি বলেন, আমি যত দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকব, তত দিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে ইরান-নিয়ন্ত্রিত কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান হতে দেব না।

আগামী ২৭ অক্টোবরের নেসেট নির্বাচন সামনে রেখে জনমত জরিপে চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে রয়েছে নেতানিয়াহুর লিকুদ দল ও তার জোটসঙ্গীরা। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রকাশ্য বিরোধিতা করলেন তিনি।

বর্তমানে নেসেটে লিকুদের আসন সংখ্যা ৩২ হলেও সাম্প্রতিক জরিপগুলোতে দলটির সম্ভাব্য আসন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আগস্টের বিভিন্ন জরিপে লিকুদকে প্রায় ২০ থেকে ২৭টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত ১৯ আগস্ট প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর এক জরিপে নেতানিয়াহুর লিকুদ ও তার কট্টর-ডানপন্থি এবং অতি-গোঁড়া ইহুদি মিত্রদের সম্মিলিতভাবে ৫১টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম।

Facebook Comments Box