১১৮ জন সহযোগী অধ্যাপক পদায়ন

দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ১১৮ জন সহযোগী অধ্যাপকের পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপ-সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের (চিকিৎসক) বদলি করা হলো। এসব কর্মকর্তাকে ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

অন্যথায় ৩১ ডিসেম্বর স্ব স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। পদায়ন করা কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box