নিজস্ব প্রতিবেদক :
দ্রুত নবম পে-স্কেল ঘোষণা, অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য ৫০% মহার্ঘভাতা প্রদান সহ ৫ দফা দাবিতে সংবাদ সস্মেলন করেছেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো: মিরাজুল ইসলাম। তিনি বলেন, আগামী ১৫ই ডিসেম্বর এর মধ্যে ৫ দফা দাবী বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে কর্মবিরতিসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
৫ দফা দাবির মধ্যে রয়েছে, ১. দ্রুত নবম পে-কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য দূরীকরণের মাধ্যমে নবম পে-স্কেল ঘোষণা ও বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত সর্ব-নিম্ন ৫০% মহার্ঘ ভাতা প্রদান, গ্রেড সংখ্যা কমানো এবং নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে ১১-২০ গ্রেড এর কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। ২.টাইম পে-স্কেল ও সিলেকশন গ্রেড পূন:বহাল সহ বিভিন্ন দপ্তরে বর্তমানে প্রচলিত অসংগতিপূর্ন নিয়োগবিধি পরিবর্তন করে শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ন করতে হবে। ৩. ব্লকপোষ্ট প্রথা বিলুপ্ত করে সকল পদে সমহারে পদোন্নতি প্রদান, আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। ৪। সকল দপ্তর অধিদপ্তর, পরিদপ্তর, সায়ত্বসাশিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ পদবী ও গ্রেড প্রদান,বর্তমান বাজার ব্যবস্থার সাথে সমন্বয় করে বাড়ি ভাড়া চিকিৎসা, টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা ভাতা সহ সকল ভাতা বৃদ্ধি করতে হবে।
৫. পেনশনের হার ৯০% এর স্থলে ১০০% ও গ্রাচুইটির হার ১ টাকা= ২৩০ টাকার স্থলে ১ টাকার =৫০০ টাকা করা, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সকলকে ঝুঁকি ভাতা প্রদান, টেকনিক্যাল কাজে নিয়োজিত সকলকে টেকনিক্যাল স্কেল প্রদান, অতিরিক্ত কাজের জন্য অভারটাইম ভাতা প্রদান সহ ১০০% পেনশন সমার্পন এবং বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত প্রহসনের ৫০ টাকা রেশনভাতা বাতিল করে ১১-২০ গ্রেডের সকল কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মো: জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো: ইমাম হোসেন,কার্যকরী সাধারণ সম্পাদক অভীজিত রায়, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম, ঢাকা মহানগর এর সভাপতি এবনে ফারুক, সাধারন সম্পাদক ফারহানা পারভীন, বাংলাদেশ রেলওয়ের কুদ্দুস মোল্লা, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি তপন কুমার মন্ডল, জহিরুল ইসলাম জাফর,শারমিন রহমান, খাদ্য অধিদপ্তরের মেরাজুল হক রানা,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দেলোয়ার হোসেন,প্রতিরক্ষা বিভাগের মো: সোহেল,পরিকল্পনা একাডেমির জামাল বেগ, আন্ত বিশ্ববিদ্যালয় গাড়িচালক ফেডারেশন মহাসচিব মো: আলমগীর, জামসেদ আলম,কারিগরি শিক্ষা বোর্ডের সভাপতি আ: বাসেদ,আরকাইভস ও গণগ্রন্থাগার এর মনির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল এর আল ইমরান রাজু,মৎস্য ভবনের মো: জিয়াউর রহমান, আরিফুল ইসলাম স্বাস্থ্য বিভাগের আলী আকরাম, পরিবার পরিকল্পনা বিভাগের মো: রাকিব আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ইসমাইল হোসেন টিপুসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের ১১-২০ গ্রেডের কর্মচারী নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ডঃ মোহম্মদ ইউনুস মহোদয় কে প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।















