২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনলাইনে আবেদনও শুরু হয়েছে। এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রণীত জাতীয় ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা ও পরীক্ষার তারিখ
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
















