কাজী শুভ মেয়েকে নিয়ে করলেন বিশেষ গান কন্যা রে আমার

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ এবার তার মেয়ে পূর্ণতা নিয়ে করলেন একটি বিশেষ গান। গানের শিরোনাম ‘কন্যা রে আমার’

গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতায়োজন করেছেন আহাম্মেদ সজীব। এই গানটির ভিডিওতে অভিনয় করেছেন কাজী শুভ ও তার কন্যা পূর্ণতা। ভিডিওটি নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়।

গানটি নিয়ে কাজী শুভ প্রতিনিধি নাদিম খান-কে বলেন, যে বাবাদের মেয়ে আছে তাদের সবারই এই গান ভালো লাগবে,আশা করি মন ছুয়ে যাবে মেয়েকে নিয়ে বাবার ভালোবাসা প্রকাশ করা হয়েছে গানে গানে। এই গানটি আমার জন্য একটু বেশিই স্পেশাল। পূর্ণতা আমার সঙ্গে মডেল হয়ে হাজির হয়েছে এ জন্য আরও বেশি ভালো লাগছে। আশাকরি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে। বিশেষ গানচিত্রটি ১৪ নভেম্বর কাজী শুভ নামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Facebook Comments Box