বিশেষ প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা) :
মিথ্যাচর ছাড়া বিএনপির রাজনৈতিক কোন ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম এমপি। তিনি বলেন, বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগই যথেষ্ট। আগামি ১০ ডিসেম্বর ঢাকায় অগ্নি সন্ত্রাসীদল আন্দোলন সমাবেশের নামে কোন অরাজকতা সৃস্টি করলে সারাদেশের যুবলীগ তাদের প্রতিহত করবে।
মঙ্গলবার ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে যুবলীগের ৫০ বছরপূর্তি ও সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিথ্যাচর ছাড়া বিএনপির রাজনৈতিক কোন ভিত্তি নেই। তারা ক্ষমতায় আসলে আবারও দেশ পিছিয়ে যাবে।ক্ষমতার ১৪ বছরে আওয়ামীলীগ সারাদেশে অবিস্মরণীয় উন্নয়ন করেছে। বাংলার জনগন সরকারের ধারাবাহিক উন্নয়নের গতি থামতে দিবেনা। আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসলে উন্নয়ন হবে দুর্বারগতিতে।
যুব সমাবেশ শেষে মঞ্চে মানিকগন্জ-২ আসনের সংসদ সদস্য উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী মমতাজ বেগমের নেতৃত্বে শিল্পীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।















