সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ৭২টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে কর্মরত নন বি.এস.এড শিক্ষকদের বেতন-ভাতা দ্রুত চালুর দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন। বৃহস্পতিবার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সামনে শিক্ষকরা এ অবস্থান ধর্মঘট পালন করেন।
বেতন-ভাতা বঞ্চিত শিক্ষক এসময় তাদের বেতন-ভাদা দ্রুত চালু করার দাবি জানিয়ে নানা স্লোগান দেয়। পরে ফাউন্ডেশনের এম ডি মোঃ রুহুল আমিন খান তাদের এসব না করে ভেতরে এসে তাদের বসতে বলেন।
এসময় ফাউন্ডেশনের এমডি মোঃ রুহুল আমিন খান তাদের বেতন ভাতা চালু করার বিষয়ে আশস্ত করলে শিক্ষকরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন। এসময় এমডি শিক্ষকদের জানান শিগগিরই এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে মিটিং হবে। মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করা হবে। আশাকরি শিগগিরই সমাধান হয়ে যাবে। এরআগে বুধবার রাজধানীর শাহবাগ মোড়ে একই দাবিতে মানববন্ধন করেন নন বি.এস.এড শিক্ষকরা।
















