চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা, চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভদ্র পাড়া জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার মূল ভবন সংলগ্ন চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল মাদ্রাসার মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন হুমায়ূন সরমান এর সভাপতিত্বে ও জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার আল নোমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহাম্মদ শুভ্র, কাউন্সিলর আকতারুল আলম সামু,জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ আব্দুল খালেক প্রমূখ।
এ সময় জমিয়তের পক্ষ থেকে চরফ্যাশন উপজেলার অবসরপ্রাপ্ত ১৫ জন শিক্ষককের প্রতি জনকে ২০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে।
ইফতার মাহফিল ও সভায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার থেকে আগত অধ্যক্ষ, মাদ্রাসা সুপার, শিক্ষক বৃন্দ, জমিয়াতের নির্বাহি সদস্য, সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
















