বিডিজেএ‍‍`র ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নাদিম হোসেন খান

ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিকদের সংগঠন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের (বিডিজেএ)
সদস্যদের সম্মানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকের মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মাহবুব সৈকত, ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব জুয়েল, সদস্য সচিব ফাহিম মোনায়েম আগত সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বরগুনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বরিশাল বিভাগ অফিসার্স কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও কাস্টমস ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সদস্য ড. মতিউর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক ও বিডিজেএ’র উপদেষ্টা মো. নিজাম উদ্দিন, মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, ২৫০ শয্যা টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম, নভোএয়ারের ব্যবস্থাপক ( পরিচালক, জনসংযোগ) নিলাদ্রী মহারত্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজমুস সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতাদের মধ্যে বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু, ডিইউজের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বিডিজেএ’র সাবেক সভাপতি হাসিব, আমীন আল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারে বিডিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রাজু হামিদ, সানবির রুপল, বোরহান উদ্দিন, মিজানুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box