রাজধানীর নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
ফায়ার সার্ভিস অধিদপ্তর এর ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাজধানী নবাবপুর সুরিটোলায় গোডাউনে অগ্নিকান্ডের সংবাদ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনে কারণ জানা যায়নি।
Facebook Comments Box















